,

নাসিরনগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা, অন্তরালে প্রেম

kjjkkgনাসিরনগরে কলেজ ছাত্রী আত্মহত্যার জট খুলতে শুরু করেছে। বখাটে প্রেমিকের উত্তক্তের কারণে আত্মহত্যা করেছে বলে ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে। ছাত্রীর পিতা নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম সালেম ও মা সহকারী শিক্ষিকা শাহানা আক্তার সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানায়। তারা জানান ঘটনার তারিখে নাসিরনগর সদরের সেলুন ব্যবসায়ী অমৃতলাল মালাকারের ছেলে দয়াল মালাকার(২০) দীনা ও তার মাকে নিয়ে অকথ্য মন্তব্য করে। রাকীবের সাথে প্রেমের সম্পর্ক না রাখলে দীনার ভীষণ ক্ষতি হবে বলে হুমকি দেয়  রাকীবের বন্ধু দয়াল মালাকার। ওই সময় দীনা কলেজ ক্যাম্পাসে ছিল। দয়ালের উদ্যক্তপূর্ণ আচরণের কারণে অসুস্থ হয়ে পড়ে দীনা। দীনার এ অবস্থা দেখে অধ্যক্ষ আলমগীর হোসেন দীনার বাবাকে খবর দিয়ে নিয়ে দীনাকে তার হাতে তুলে দেয়। পরদিন  দীনা কলেজ থেকে ফেরার পথে রাকীব ও তার বন্ধু দয়াল পূনরায় দীনাকে হুমকি দেয়। তাদের অব্যহত হুমকি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেচে নেয় দীনা। তাৎক্ষনিত উপায়ন্ত না দেখে আধুনিক হাসপাতালের ৫ম তলার ছাদের উপর দৌড়ে ওঠে দীনা। হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে মাটিতে পরে যায়। গুরুতর আহত দীনাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেলে ভর্তির পর বিকালে সেখানে মারা যায়। লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সকাল ১১ টায় নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ে ১ম জানাযা শেষে তার গ্রামের বাড়ি শ্রীঘর ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে  প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা