,

টেস্টেও দুরবস্থা ভারতের

52f4597daa6f4-Newzealand_Image৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর ভারতের দুরবস্থা চলছে টেস্টেও। ব্রেন্ডন ম্যাককালামের দ্বিশতক আর কেন উইলিয়ামসনের শতকে ভর করে প্রথম ইনিংসে ৫০৩ রান জমা করেছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৫১ রান সংগ্রহ করতেই ৪ উইকেট হারিয়েছে ভারত। এই প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৮৪ রান।

প্রথম ওভারেই ভারতকে বড়সড় ধাক্কা দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। এক ওভারেই তুলে নিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার উইকেট। চার ওভার পরে ভারতের অন্যতম ব্যাটিং ভরসা বিরাট কোহলিকেও সাজঘরে পাঠিয়ে ধোনি বাহিনীকে ব্যাটফুটে ঠেলে দিয়েছেন টিম সাউদি। সে সময় ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ১০ রান। চা-বিরতি পর্যন্ত সময়টা নির্বিঘ্নেই পার করতে পেরেছিলেন মুরলি বিজয় ও রোহিত শর্মা। বিরতির পরেই আবার ভারতীয় শিবিরকে হতাশায় ডুবিয়েছেন নেইল ওয়াগনার। তুলে নিয়েছেন ২৬ রান করা বিজয়ের উইকেট। ৩২ রান করে এখনো উইকেটে টিকে আছেন রোহিত। ৬ রান নিয়ে ব্যাট করছেন আজিনকা রেহানে।

এর আগে আজ দ্বিতীয় দিনের শুরুটাও দারুণভাবে করেছিল নিউজিল্যান্ড। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে পুরোটা সময় ভারতীয় বোলাদের ভালোই ভুগিয়েছেন কিউই অধিনায়ক ম্যাককালাম। খেলেছেন ২২৪ রানের দারুণ এক অধিনায়কোচিত ইনিংস। ৪২ রান নিয়ে প্রথম দিন শেষ করা কোরে অ্যান্ডারসনের ব্যাট থেকে এসেছে ৭৭ রানের লড়াকু ইনিংস। শেষ পর্যায়ে সাউদির ২৮ ও ইশ সোধির ২৩ রানের ছোট ইনিংস দুটির সুবাদে ৫০৩ রান জমা করে প্রথম ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড। ভারতের পক্ষে ১৩৪ রানের বিনিময়ে ছয়টি উইকেট শিকার করেছেন ইশান্ত শর্মা।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি