শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছর পর রকস্টার্টা

52efe01fee609-RockStarta২২ বছর পর আবার রক গান নিয়ে শ্রোতাদের সামনে আসছে রকস্টার্টা৷ ৭ ফেব্রুয়ারি আসছে এই ব্যান্ডের নতুন অ্যালবাম৷ নাম নতুন স্বাদের খোঁজে৷ সেদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কনসার্ট আয়োজন করা হয়েছে৷ এই কনসার্টে অ্যালবামটির মোড়ক খোলা হবে৷ রকস্টার্টা থেকে জানানো হয়েছে, এই মিলনায়তনেই রকস্টার্টা তাদের প্রথম কনসার্ট করেছিল৷

রকস্টার্টার সদস্য আরশাদ আমিন বলেন, রকস্টার্টার শুরুটা হয়েছিল গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ে৷ শুধুই রক গান নিয়ে চর্চা করেছে ব্যান্ডটি৷ আজ রক গান করে যে ব্যান্ডগুলো জনপ্রিয় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, ওইসব ব্যান্ডের বেশির ভাগ শিল্পীই রকস্টার্টার গান শুনে বড় হয়েছে৷ এমনই কিছু ব্যান্ডের শিল্পীরা মিলে গান করবে ৭ ফেব্রুয়ারির কনসার্টে৷

দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণ হিসেবে আরশাদ আমিন জানান, একসময় রকস্টার্টার তিনজন সদস্য যুক্তরাষ্ট্রে চলে যান৷ এ কারণেই পরে রক গানের চর্চায় ব্যান্ডটি আর সক্রিয় থাকতে পারেনি৷

রকস্টার্টার সদস্যরা হলেন মুশফিক আহমেদ (কণ্ঠ), মাইনুল ইসলাম (গিটার), আরশাদ আমিন (বেস), ইমরান হুসেন (গিটার) ও মাহবুবুর রশীদ (ড্রামস)৷ নতুন স্বাদের খোঁজে অ্যালবামে তাঁরা সবাই অংশ নিয়েছেন৷ আরশাদ আমিন বলেন, ব্যান্ডের সব সদস্যই যাতে অংশ নিতে পারেন, তাই পুরো অ্যালবামটির কাজ হয়েছে যুক্তরাষ্ট্রে৷

নতুন স্বাদের খোঁজে অ্যালবামটি প্রকাশ করছে জি-সিরিজ৷ রকস্টার্টার প্রথম অ্যালবাম বেরিয়েছিল ২২ বছর আগে৷ অ্যালবামটির নাম ছিল রকস্টার্টা৷

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান