,

বাঞ্ছারামপুরে আধ্যাত্বিক সাধক খবির উদ্দিন (র.)এর ১০৬তম ভক্ত সম্মেলন শুরু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিষ্ণারামপুর গ্রামের আধ্যাত্বিক সাধক হাফেজক্বারী হযরত মাওলানা শাহ সূফি পীর খবির উদ্দিন আহমেদ (র.) এর ১০৬তম ২দিনব্যাপী বাৎসরিক ভক্ত সম্মেলন আজ ২৫ জানুয়ারি শনিবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে দুদিনের ভক্ত সম্মেলন ও মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়সহ নানা ধর্ম, মত-পথের ভক্ত অনুরাগীদের সমাগম হবে। ২৫ ও ২৬ জানুয়ারি মাজার প্রাঙ্গণজুড়ে এবাদত, বন্দেগি, আহার, বিশ্রামের ব্যবস্থা রয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন দেশের বিশিষ্ট বাউল শিল্পীদের গান পরিবেশন করা হবে। সম্মেলনের সার্বিক দিক পরিচালনা ও তদারক করবেন প্রয়াত পীর খবির উদ্দিন আহমেদের ছেলে গদ্দানি পীর মাওলানা পীরজাদা রুহুল আমিন শাহ সাহেব। তিনি জানান, সব ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ, সর্বোপরি নৈতিক ও মানবিক উৎকর্ষের আধ্যাত্বিক শিক্ষা লাভের উদ্দেশ্যে এই ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়।  

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর