,

নাসিরনগরে বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে দন্ত চিকিৎসা

brahmanbaria_pic-01-17131313464ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসা এবং  ঔষধ প্রদান করেছে সৈয়দ মোরশেদ কামাল স্মৃতি সংসদ। এলাকার কৃতি সন্তান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোরশেদ কামালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান, শেখ সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, আব্দু মিয়া মেম্বার ও হরলাল সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঢাকার সাপ্পরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ জাকির হোসেনের নেতৃত্বে ১০ জন চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা শিবিরে উপজেলার ৫ শতাধিক পুরুষ ও মহিলা রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসা ও ঔষধ বিতরন  করেন। এছাড়া ভৈরব ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি রোগীদের রক্ত পরীক্ষা করেন। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের