,

বাঞ্ছারামপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

las_uddarব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর সাগর সাহা (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিহত সাগরের বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাগর রূপসদী গ্রামের হিরা লাল সাহার ছেলে এবং স্থানীয় বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।  
পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৩ জানুয়ারি (সোমবার) রাতে বন্ধুদের সঙ্গে গ্রামের একটি পূজা অনুষ্ঠানে গিয়ে আর বাড়ি ফেরেনি সাগর। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের সাত দিন পর সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, তদন্ত করে সাগর হত্যার রহস্য উদঘাটন করা হবে।

বাংলানিউজকে

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর