,

ফিফার বর্ষসেরার লড়াইয়ে হট ফেবারিট রোনালদো

Ronaldo ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিততে এবার মরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি চান টানা চারবছর এই পুরস্কারপ্রাপ্ত লিওনেল মেসির একাধিপত্যের অবসান ঘটাতে। এবার আগামী ১৩ জানুয়ারি জুরিখে ফিফা এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করবে বর্ষসেরা ফুটবলারের নাম।

চূড়ান্ত বাছাই তালিকায় রয়েছেন তিনজন। এরা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ফ্র্যাঙ্ক রিবেরি। এদের মধ্যে রিবেরি এখনো অবধি বায়ার্ন মিউনিখের হয়ে গত দেড় মৌসুমে একটানা পাঁচটি খেতাব জিতেছেন। এরমধ্যে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেশলিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ ও বিশ্ব ক্লাব কাপ। তবে যেহেতু ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন ২০৬টি দেশের অধিনায়ক ও  কোচের ভোটে, তাই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কে জিতবেন ব্যালন ডি’অর।

উল্লেখ্য, ২০০৮ সালে ম্যান ইউতে থাকাকালীন শেষবার ফিফার সেরা ফুটবলার হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপর টানা চারবার এই সম্মান পেয়েছেন মেসি। গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় মেসি করেছিলেন ৪৬ গোল। রোনালদোর গোলসংখ্যা ছিল ৩৪টি। এই মৌসুমে এখনো পর্যন্ত লা লিগায় তার গোল সংখ্যা ২০টি। রিয়াল মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় তিনি এবার করেছেন ৩০ গোল। তবে রোনালদোর সবচেয়ে বড় কৃতিত্ব, ইব্রাহিমোভিচের সুইডেনের বিরুদ্ধে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচে দু’দফার লড়াইয়ে চারটি গোল করে পর্তুগালকে মূলপর্বে নিয়ে যাওয়া। ২৯ নভেম্বর পর্যন্ত ফিফা ভোটদানের সময়সীমা বর্ধিত করায় রোনালদো এই কৃতিত্ব বিশ্বের কোচ ও অধিনায়কের কাছে অবশ্যই গুরুত্ব পাবে। আপাতত ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদো।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, ‘রোনালদো আমাদের দলের সম্পদ। বহু বছর এমন দিকপাল ও সফল ফুটবলার দল পায়নি।’ নতুন কোচ অ্যানসেলোত্তির আমলে রোনালদো আরো বেশি স্বাধীনতা পাচ্ছেন, এটাই তার সাফল্যের নেপথ্যের বড় কারণ। নতুন বার্তা

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর