,

বিকেল তিনটার দিকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন খালেদা

khaled-2‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে শামিল হতে বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আজ রোববার বিকেল তিনটার দিকে বিএনপির কেন্দ্রিয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনের দিকে যাওয়ার জন্য তার গুলশানের বাড়ি থেকে আবার বের হওয়ার চেষ্টা করবেন। এর আগে আজ দুপুরে দুইবার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেও পুলিশি বাধার কারণে তিনি নয়াপল্টনের দিকে যেতে পারেননি বলে বিএনপির শীর্ষ দুই নেতা জানিয়েছেন ।

আজ দুপুর একটার দিকে বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির সাংবাদিকদেরকে বলেন, ‘গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে শামিল হতে বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারেননি খালেদা জিয়া। দুপুর সোয়া একটার দিকে খালেদা জিয়া তার গাড়িতেও উঠে বসলেও বাড়ির প্রধান ফটক পুলিশ ঘিরে রাখায় তিনি বের হতে পারেননি। এর আগে দুপুর বারোটার দিকে তিনি একবার গাড়িতে উঠে বসলেও বের হতে না পেরে গাড়ি থেকে নেমে যান।’

খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে পুলিশের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বর্তমানে আট প্লাটুন পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। আরও দুই প্লাটুন পুলিশ মোতায়েনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। সকাল সাড়ে দশটার দিকে বাড়ির সামনে একটি জলকামানও নেয়া হয়।

এছাড়া বাড়ির সামনের রাস্তায় বালুভর্তি তিনটি ট্রাক, পেছনের রাস্তায় দুটি ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। বাড়ির সামনে সাংবাদিকদেরকে যেতে দেয়া হচ্ছে না।

সেখানে নিরাপত্তায় থাকা কয়েক পুলিশ সদস্য জানান, গতকাল রাতভর সেখানে পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখনো অনেকে আছেন।

গতকাল শনিবার খালেদা জিয়ার সরকারি প্রটোকল প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। গত রাতে তিনি এক বিবৃতিতে প্রটোকল ফিরিয়ে দেয়ার দাবি জানান। তবে পুলিশ বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসনের প্রটোকল প্রত্যাহার হয়নি, কেবল নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

বিরোধীদলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া সরকারি প্রটোকলের আওতায় গাড়ি, নিরাপত্তাসহ আনুষঙ্গিক কিছু সুবিধা পেয়ে থাকেন।

গত মঙ্গলবার খালেদা জিয়া ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন। এরই অংশ হিসেবে আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা। কিন্তু পুলিশ তাদের সমাবেশ করার অনুমতি না দিলেও যে কোনো মূল্যে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১৮ দলের জোট।

আর ওই কর্মসূচিতে খালেদা জিয়া উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন বলে গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ জানান।

গত মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তফসিল বাতিল, দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে আজকের কর্মসূচির ঘোষণা করেছিলেন খালেদা জিয়া। এরপর মঙ্গলবার গভীর রাতে তারা বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে হরতাল ঘোষণার পর গত ৮ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর পর্যন্ত খালেদা জিয়ার বাসা, তার রাজনৈতিক কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। ওইসময় চেয়ারপারসনের বাসা থেকে বের হওয়ার মুখে তার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখনও কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর