শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ১৮দলের অবরোধ

Ashuganj BNP Abarod  pohto 21.12.2013 (Small)বিএনপিসহ ১৮ দলের ডাকা সারা দেশে টানা রাজপথ,রেলপথ,নৌপথ অবরোধের অংশ হিসেবে আশুগঞ্জে পালিত হচ্ছে। আজ শনিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেনের নেতৃতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের উপর দিয়ে দূর প্লাল্লার বাসও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ৮জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। তবে ব্যাংক,বীমা,ডাকঘরসহ সকল অফিসের কার্যক্রম চলছে স্বাভাবিক। পরে দলীয় কাযালয়ের সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি হাজী সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাজী মোঃ শাহজাহান সিরাজ, কাউছার উদ্দিন, বিএনপি নেতা সাহাব উদ্দিন লালটু মিয়া,উপজেলা জামায়াতের আমির ডাঃ তাজুল ইসলাম, জামায়াত নেতা মোজাম্মেল হক, যাত্রাপুর বিএনপির নেতা বাক্কি মিয়া, আব্দুল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক ফাইজুর রহমান,যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর খা, সদস্য সচিব মহিউদ্দিন খান শ্যামল,মুর্শেদ খা, যুবদল নেতা আমজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল, সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, ছাত্রদল নেতা স্বপন মিয়া, মীর সুমন, সোহেল পারভেজ,ফজলে হাসান রাব্বি, বাক্কী মিয়া, শামীম চৌধুরী,সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। সমাবেশ পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম পারভেজ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা