,

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বিঘ্নিত

Train  line faleরেলপথে নাশকতার কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে একটি অ্যাডভ্যান্স পাইলট ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার ভোরে দুবৃর্ত্তরা এই রেললাইনের ফিসপ্লেট ও নাট-বল্টু খুলে নিলে এ ঘটনা ঘটে।

এর ফলে সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী থেকে ঢাকাগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পার্শ্ববর্তী লাইন অক্ষত থাকায় ঢাকা থেকে ওই সব রুটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলপথের নিরাপত্তার জন্য চালু করা ইঞ্জিনবিশিষ্ট এই শাটল ট্রেনটি আখাউড়া জংশন থেকে ছেড়ে আসার পর লাইনচ্যুত হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, রেলের মেরামতকারী দল লাইনচ্যুত হওয়া অ্যাডভ্যান্স পাইলট ট্রেনটি উদ্ধারের জন্য কাজ করছে।

দুপুর নাগাদ এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর