,

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

Jatio party Logoঅবশেষে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব সেলিমউদ্দীন গুলশান ২এ রওশন এরশাদের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র নেতারা অংশ নেন।

সেলিম উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘পার্টির মহাসচিব রুহুল আমিন হওলাদার আমাদের সঙ্গে রয়েছেন, তিনি গতকাল স্যারের (এরশাদ) সঙ্গে দেখা করেছেন। তিনি দেখা করে এসে আমাদেরকে বলেছেন স্যার আমাদেরকে ম্যাডাম (রওশন) এর নের্তৃত্বে নির্বাচনে যেতে বলেছেন।’

মত বদলানোর প্রসঙ্গে সেলিম উদ্দীন বলেন, ‘বর্তমান পরিস্থতিতে রুহুল আমিন হওলাদার নির্বাচিত হয়ে গেছেন। তাই তিনি নির্বাচনে অংশ নেবেন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির সকল নেতারা আমাদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে নির্বাচনে যাচ্ছেন।

বৈঠক শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত আলী খান বলেন, ‘আমরা দলের চেয়ারম্যান এরশাদের নেতৃত্বেই নির্বাচনে যাচ্ছি। তিনি অসুস্থ বিধায় সিনিয়র নেতা আমাদের সমানে থাকছেন। এখানে কোনো নেতার দ্বিমত পোষণের সুযোগ নেই।’

উল্লেখ্য এবারের নির্বাচনে মোট ৮৫ টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি। এর আগে বহু আলোচনার জন্ম দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা