,

জামায়াত শিবিরের সন্ত্রাস নৈরাজ্য রোধে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ কমিটি গঠন

BBaria Map১৯৭১ সালের কায়দায় দেশ ব্যাপী জামায়াত শিবিরের ভাঙচুর গণহত্যা আর সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধের শপথ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিরোধ কামটি গঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধারা এ কমিটি গঠন করেন। এ উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে যুদ্ধকালীন থানা কমান্ডার আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পরে এ্যাডভোকেট আব্দুর রাশেদকে আহবায়ক এবং আব্দুস সালামকে যুগ্ম আহবায়ক করে ২৯ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় ৭১ ’র পরাজিত শক্তি জামায়াত শিবিরকে শক্ত হাতে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রতিরোধ কমিটি আগামী ২৮ ডিসেম্বর সভা করে পরবর্তী কর্মসূচী ঘোষনা করবেন। আব্দুর রাশেদ বলেন, স্বাধীনতা বিরুধী পরাজিত শক্তি ৭১ সালের আদলে গণহত্যা, লুটাপাট আর ভাঙচুরে মেতে উঠেছে। তাদের আর সুযোগ দিতে পারি না। দেশের সর্বস্থরের জণগনকে সাথে নিয়ে তাদেরকে আবার পরাজিত করে দেশকে কলঙ্ক মুক্ত করবো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য