শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আমন ধান কাটা শুরু

BBaria Mapআখাউড়া উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। এ মৌসুমে আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকরা এখন প্রাণভরে ধান কেটে মাড়াই কাজ করছেন। সেই সঙ্গে কৃষাণীরাও বসে নেই, তারাও মনের আনন্দে ধান শুকিয়ে গোলায় তোলার কাজে সাহায্য করছেন। ইতোমধ্যে ধান কাটার জন্য বিভিন্ন জেলা থেকে কাজের শ্রমিক এলাকায় আসতে শুরু করেছে।


উপজেলা কৃষি অফিস জানায়, এ মৌসুমে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে আমনের ফলন ভালো হয়েছে। সরজমিন গিয়ে দেখা যায়, পৌর শহরের তারাগন, দেবগ্রাম, খরমপুর, দুর্গাপুরসহ উপজেলার মোগড়া, মনিয়ন্দ, ধরখার এলাকায় কৃষকরা ধান কাটা নিয়ে ব্য¯ত্ম সময় পার করছেন। এ মৌসুমে উপজেলায় বি-আর ২৮, বি-আর ২৯, হীরা জাগরণীসহ বিভিন্ন প্রজাতির ধান চাষ করেন কৃষকরা। ইতোমধ্যে ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়ে গেছে। ধানের ফলন ভালো হলেও দাম ভালো পাবেন কিনা এ নিয়ে কৃষকরা চিšিত্মত হয়ে পড়েছেন। কারণ বর্তমান বাজারে ধানের যে দাম এ অবস্থা থাকলে হয়তো তাদের লোকসান গুনতে হবে বলে জানান।

পৌর শহরের তারাগন গ্রামের কৃষক মোঃ কুদ্দুস মিয়া বলেন, এ মৌসুমে ১০ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। স্থানীয় বাজারে ধানের দাম কম থাকায় উৎপাদন খরচই উঠবে না বলে তিনি হতাশা ব্যক্ত করেন। একই গ্রামের মোঃ আলম খাঁ জানান, আমন ধান ১৫ বিঘা জমিতে চাষ করা হয়েছে। বেশিভাগ জমির ধান কাটা হয়ে গেছে। বিঘাপ্রতি ১৬-১৮ মণ ধান হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্ত মোঃ জালাল উদ্দিন বলেন, আবহাওয়া অনুকূল ও পরিচর্যার কারণে চলতি মৌসুমে উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পৌর শহরসহ উপজেলার সর্বত্রই পুরোদমে ধান কাটা শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা