,

প্রথম বাংলাদেশি আইডল মং

Mongপ্রথম ‘বাংলাদেশি আইডল’ নির্বাচিত হলেন বান্দরবানের ছেলে মং উচিং মারমা। শুক্রবার সন্ধ্যায় জমকালো গ্র্যান্ড ফিনালেতে মংকে বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়।

তীব্র এ কণ্ঠ-মেধার প্রতিযোগিতায় দ্বিতীয় হন ঢাকার ছেলে আরিফ ও তৃতীয় হন সিলেটের সন্তান মন্টি।

‘রাঙামাটি অডিশন’র মাধ্যমে ‘বাংলাদেশি আইডল’র সেরা হওয়ার প্রতিযোগিতায় নামেন তিনি। বান্দরবান গভঃমেন্ট হাইস্কুল থেকে মাধ্যমিক ও বান্দরবান গভঃমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেছেন মং উচিং। প্রতিযোগিতার পর্বগুলোয় নিজের প্রতিভার স্বাক্ষর রেখে জায়গা করেন গ্র্যান্ড ফিনালের স্টেজে।

চূড়ান্ত পর্বে বিশেষ চমক হিসেবে আইডল মঞ্চে নিজেদের মৌলিক সঙ্গীত পরিবেশন করে সেরা তিন প্রতিযোগী। ফুয়াদ নাসের বাবুর সুরে ও গাজী মাজহারুল আনোয়ারের কথায় সঙ্গীত পরিবেশন করেন মন্টি, আর বাপ্পা মজুমদারের সুরে ও শাহান কবন্ধের কথায় সঙ্গীত পরিবেশন করেন মং। পার্থ বড়ুয়ার সুরে ও কবীর বকুলের কথায় সঙ্গীত পরিবেশন করেন রাজধানীর সন্তান আরিফ।

ঝাঁকালো এই চূড়ান্ত পর্বের বিশেষ আয়োজনে ছিল শাকিব খান-অপু বিশ্বাসের পারফরম্যান্স। ছিল সাবিনা ইয়াসমিন, কনাসহ অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গীত পরিবেশনা।

বাংলাদেশি আইডলের চার বিচারক হিসেবে গ্রান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন ফেরদৌসী রহমান, অ্যান্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু এবং মেহরীন।

শুক্রবার রাত ৮টায় এসএটিভিতে ‘গ্র্যান্ড ফিন্যালে’ অনুষ্ঠানটি প্রচার হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর