,

রিভিউ আবেদন করবেন কাদের মোল্লা: ব্যারিস্টার রাজ্জাক

Abdul kaderমানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের দেওয়া মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা। এছাড়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়ে এখনো তিনি সিদ্ধান্ত নেননি। আগামী ২১-২২ জানুয়ারি সিদ্ধান্ত জানানো হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার সঙ্গে দেখা করে তার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে দুই আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এ্যাডভোকেট তাজুল ইসলাম কারা অভ্যন্তরে কাদের মোল্লার সঙ্গে আধ ঘণ্টা আলোচনা করেন।

ব্যারিস্টার আবদুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ আইনজীবী মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।

দলে অন্যরা হলেন এ্যাডভোকেট তাজুল ইসলাম, এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, এ্যাডভোকেট শিশির মুনীর ও ব্যারিস্টার নাজিম মোমেন।

সকাল ১০টা ৭ মিনিটে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এ্যাডভোকেট তাজুল ইসলাম কারাগার অভ্যন্তরে প্রবেশ করেন। বাকি তিনজন বাইরে ছিলেন।

ব্যারিস্টার রাজ্জাক বলেন, কাদের মোল্লা মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করার কথা বলেছেন। সাংবিধানিকভাবেই এ আবেদনের সুযোগ রয়েছে। রিভিউ করতে না পারলে পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার ফরমান আলী সাংবাদিকদের জানান, পূর্বানুমতি নিয়েই আইনজীবীরা দেখা করতে এসেছেন। তিনি বলেন, জেলকোড অনুযায়ী মৃত্যু পরোয়ানা জারির সাত দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর