,

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন অফিস এলাকা থেকে ১৯টি হাতবোমা উদ্ধার

B Baria Boomব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন অফিস সংলগ্ন ভবন থেকে ১৯টি হাতবোমা ও  বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিস সংলগ্ন পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ এগুলো উদ্ধার করে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ওই ভবনে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে ১৯টি বড় সাইজের হাতবোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

সরঞ্জামগুলোর মধ্যে ছিল এলএমজি বাজি, চকলেট বাজি, মার্বেল, পাথর, দিয়াশলাই, রিকশার বল, স্কচটেপ ও জর্দার খালি কৌটা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, হরতাল-অবরোধে জনমনে আতঙ্ক ছড়াতে এগুলো বিস্ফোরণের জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি