,

তিনবার পদত্যাগপত্র পাঠিয়েছি, গ্রহণ করেননি

Arshad-4.12.13প্রধানমন্ত্রীর কাছে তিনবার পদত্যাগপত্র পাঠিয়েছি কিন্তু তিনি তা গ্রহণ করেননি। সর্বশেষ ডাকযোগেও পাঠানো হয়েছে, তাও গ্রহণ করেননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
সোমবার দুপুরে নিজ বাসা প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
 
এরশাদ বলেন, আমার দলের মহাসচিবকে প্রধানমন্ত্রীর সচিবালয়ে পাঠিয়েছি। মহাসচিব সেখানে অপেক্ষা করছেন (দুপুর১২টায়)। কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করছেন না বলে আমাকে ফোনে জানিয়েছেন।

এসময় পদত্যাগ নিয়ে অনেক ধুম্রজালের সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

যদি পদত্যাগপত্র গ্রহণ না করেন তাহলে করণীয কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, উনি গ্রহণ করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার কাজ শেষ করেছি। আমার দলের কেউ আর মন্ত্রী নয়।
 
এছাড়া ১৩ তারিখের মধ্যে সব প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জাপা চেয়ারম্যান।
 
এরশাদ বলেন, যেভাবে দেশ চলছে। তাতে আগামী দিনে চাল, ডালের দাম বাড়বে। উত্তরাঞ্চলে ডিজেল পাচ্ছে না কৃষকরা। ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। সবদলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে এই সংকট আরও বৃদ্ধি পাবে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম