,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

bijoy1ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে জমি নিয়ে দুই গোষ্ঠীর বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ হয়।
 
সংঘর্ষে উভয়পক্ষের ১০/১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছ‍াড়‍া খড়ের গাঁদায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, ভাদুঘর গ্রামের জাফর গোষ্ঠী ও সাবর গোষ্ঠীর লোকদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে রোববার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের লোকজন রেললাইনের পাথর দিয়ে একে অপরের দিকে ঢিল ছুঁড়তে থাকে। এতে দুই গ্রুপের ১৫ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জনান, সংঘর্ষের সময় দুই দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। গ্রামের পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর