,

শনিবার থেকে ফের ৭২ ঘণ্টার অবরোধ

aaaasassশনিবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যšত্ম দেশজুড়ে ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে ১৮ দলীয় জোট। বৃহস্পতিবার সকালে ১২ টায় অজ্ঞাতস্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপি যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অবরোধের ডাক দেন।

 

অবরোধ আহ্বান করে তিনি বলেন, ‘ যদি বিকেল পাঁচটার মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়া হয়, তবে অবরোধ প্রত্যাহার করা হবে।’

 

এছাড়া, সহিংসতায় নিহতদের জন্য আগামী শুক্রবার সারা দেশে গায়েবানা জানাজা আদায় করবে ১৮ দলীয় জোট।

 

তফসিল ঘোষণার পর থেকে এর প্রতিবাদ ও নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোট এ নিয়ে তিন দফা অবরোধ আহ্বান করলো। গত শুক্রবার রাতে দ্বিতীয় দফায় ডাকা ৭২ ঘণ্টার অবরোধ আহ্বান করা হয়। তবে সোমবার অবরোধ আরো ৫৯ ঘণ্টা বাড়িয়ে টানা ১৩১ ঘণ্টা করা হয়। যা বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় শেষ হবে। এর মধ্যেই আবার নতুন করে আগামী সপ্তাহ থেকে অবরোধের ডাক দেওয়া হলো।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর