,

নেতা-কর্মীদের জরুরি তলব এরশাদের

Arshad-2পার্টির সিনিয়র নেতা ও প্রার্থীদের জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হ‍ুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সকালে দলের পক্ষ থেকে ফোন দিয়ে সিনিয়র নেতা ও প্রার্থীদের বিকেল ৩টায় বাড়িধারাস্থ এরশাদের বাসভবনের (প্রেসিডেন্ট টার্ক) সামনে আসতে বলা হয়েছে।

 

প্রার্থীদের এমন জরুরি ভিত্তিতে ডাকা নিয়ে চলছে নানা গুঞ্জন। এরশাদ কি আবারও ডিগবাজি মারবেন, নাকি  বিএনপির সঙ্গে জোট বাঁধতে যাচ্ছেন এমন আলোচনাই চলছে নেতা-কর্মীদের মাঝে।

 

এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনের পর থেকেই এরশাদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।  তিনি কোথায় আছেন এ খবরও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি রাতেও প্রেসিডিয়াম পার্কে ফেরেননি তিনি। ধারণা করা হচ্ছে বুধবার দুপুরের পর তিনি বাসায় ফিরবেন।

 

এদিকে বিএনপির একজন শীর্ষ নেতার সঙ্গে মঙ্গলবার রাতে তার বিশেষ বৈঠক হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়েছে।

 

জাতীয় পার্টির একাধিক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে এ জরুরি তলবের কথা নিশ্চিত করেছেন।

 

দলের সহ-দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল জানান, বুধবারের মধ্যে সব প্রার্থীর মনোনয়পত্র প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

 

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব দল নির্বাচনে না আসায় আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এরশাদ। সেসময় দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশও দেন তিনি।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা