,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

B Baria Mapব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটতরাজ করা হয়। বৃহস্পতিবার সকালে  সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ ও শিলাউর গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে শিলাউর গ্রামের খায়ের সর্দার ও ফজলুল হক সর্দারের গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পার্শবর্তী হাবলাউচ্চ গ্রামের লোকজন খায়ের গ্রুপের সঙ্গে ও সেন্দ গ্রামের লোকজন ফজলুল হক গ্রুপের সঙ্গে যোগ দিলে সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।  তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
এ সময় প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এলাকায়  পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর