,

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ দলের ২৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

BBaria Mapব্রাহ্মণবাড়িয়ায় সোমবার রাতে সংঘটিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ দলের ২৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৮ দলের ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করার পরপরই ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৮ দলের নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ করছে। তফসিল ঘোষণাকালে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শহরের টিএ রোডে বিএনপি অঙ্গ সংঘঠনের নেতারা প্রতিবাদ বিক্ষোভ করে। পরে রাত আটটার পর শহরের টিএ রোড স্টেশন রোড, পৌর মার্কেটসহ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরিত হয়। শহরের টিএ রোডে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

জেলা পরিষদ মার্কেট এলাকায় দুটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশের নিরাপত্তায় ফায়ার বিগ্রেড টিএ রোডে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং শহর নীরব হয়ে পড়ে। এ ঘটনায় রাতে একজন সাংবাদিকসহ ১০ জন আহত হন।

কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বাইপাস রোডেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি