,

সুপ্রিম কোর্টের নির্দেশে দায়িত্ব পেলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর

rafiqthakur

বহিস্কারাদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে কার্য পরিচালনার জন্য নির্দেশ

দীর্ঘ তের মাস পর দায়িত্ব ফিরে পেলেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। সুপ্রিম কোর্টের এক আদেশে গতকাল বুধবার সকালে তিনি সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যোগদান করেছেন। সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলায় অভিযুক্ত হয়ে জেলহাজতে যাওয়ার পর তাকে সাময়িক ভাবে বরখাস্থ করেছিল কর্তৃপক্ষ। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়,  এম ইকবাল আজাদ হত্যা মামলায় তার ছোট ভাই জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর সহ মোট ২২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর  ৭ জানুয়ারী অন্যান্য আসামীর সাথে তিনি আদালতে আত্মসমর্পন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন। পরে মামলাটি চলে যায় চট্রগ্রাম দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে। জেলহাজতে থাকাবস্থায়  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে রফিক ঠাকুরকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।  গত ২৩ অক্টোবর জেল থেকে ছাড়া পাবার পর  বহিস্কারাদেশ স্থগিত ও দায়িত্ব ফিরে পাওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চে রীট পিটিশন দাখিল করেন।  ১৭ নভেম্বর বিচারপতি কাজী রেজাউল হক ও এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুনানী শেষে তার বহিস্কারাদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে কার্য পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য