,

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রে আরো একটি নতুন কূপ উদ্বোধন

titas gasব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রে আরো একটি নতুন কূপ (২৭ নম্বর) খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে অবস্থিত তিতাস গ্যাস ফিল্ডে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর এ কাজের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আবছার, তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকী, জিটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুর রহমানসহ কোম্পানির প্রকল্প পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কুপটির খনন কাজ শুরু করবে তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স। এ খনন কাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। খনন কাজ সম্পন্নের পর নতুন এই কূপ থকে দৈনিক গড়ে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘণফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কূপ খনন কাজের প্রকল্প পরিচালক এ কে ফজলুল হক চৌধুরী জানান, কূপ খনন কাজের বাজেট ধরা হয়েছে ১১০ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর