,

সংস্কার হচ্ছে ঢাকা-চট্টগ্রাম ১৮০ কিলোমিটার রেললাইন

Traniঢাকা-চট্টগ্রাম রেলপথের মিরসরাইয়ের চিনকি আস্তানা থেকে আশুগঞ্জ পর্যন্ত ১৮০ কিলোমিটার দীর্ঘ রেললাইন সংস্কার করবে বাংলাদেশ রেলওয়ে। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স অটোমাবাইলের সাথে চুক্তি স্বাক্ষর করেছে রেলওয়ে।

শনিবার রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয় সিআরবি সম্মেলনকক্ষে রেলমন্ত্রী মুজিবুল হকের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়।

রেলওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) তাফাজ্জল হোসেন। ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রকৌশলী জাহিদুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক।

চুক্তি স্বাক্ষর শেষে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের চিনকি মিরসরাইয়ের চিনকি আস্তানা থেকে আশুগঞ্জ পর্যন্ত ১৮০ কিলোমিটার রেললাইন সংস্কার করা হচ্ছে। এতে ২৯৯ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের কাজ চলছে। এ কাজ সম্পন্ন হলে ওই স্থান থেকে রেল চলাচল নিরাপদ হয়ে উঠবে। এছাড়া আশুগঞ্জ থেকে চট্টগ্রাম রেলস্টেশন পর্যন্ত রেল চলাচল নিরাপদ করার লক্ষ্যে রেললাইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সংস্কারকাজ শেষ হলে এ এলাকায় রেল দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি