,

আখাউড়া নূরপুরে গলায় ফাঁস দিয়ে ১ যুবকের আত্মহত্যা

mobarokaগতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার ধরখার ইউপিস্থ নূরপুর গ্রামের মো: মস্তু মিয়ার ছেলে মো: মোবারক হোসেন (৩৫) আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
প্রত্যক্ষদশীর বরাত দিয়ে জানা যায়, মোবারক হোসেনের নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দুরে আবু ছায়েদের পুকুর পাড়ে আম গাছের সাথে ফাঁস লাগায়।তার এই মৃত্যু  জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এই বিষয়ে মোবারক হোসেনের মায়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মোবারক সাথে কারো সাথে কোন দ্বন্ধ নেই। সে প্রতিদিনকার মত রাতে বাড়ি আসে।খাবার খেয়ে শুয়ে পরে। রাত অনুমান সাড়ে ১১ টার দিকে ঘর থেকে বেড়িয়ে পড়ে তারপর আর ঘরে আসেনি। ভোরে খবর পেয়ে গিয়ে দেখি লাশ গাছে ঝুলে আছে।  এমনকি মোবারক হোসেনের বউ নূরনাহার (১৯) এ ব্যাপারে মুখ খুলেনি।

স্থানীয় নূরপুর গ্রামের এক বাসিন্দা বলেন, মোবারক তার বড় ভাইয়ের ছেলেকে খুব ভালবাসতেন। গত কয়েক দিন আগে লেখাপড়ার জন্য ভাইয়ের ছেলেকে রাগান্নিত হয়ে চড়-থাপ্পর মারে। এজন্য বড় ভাবী তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এই অপমাণ সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে যায়। দুইরাত অন্য এক স্থানে অবস্থান শেষে গতকাল বাড়ি ফেরে। তারপর রাতে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
স্থানীয় পুলিশ ফাড়ির এস.আই নূর হোসেন জানান, মোবারকের বাবা থানায় ডায়েরী করলে পুলিশ ফোর্স ঘটনাস্হলে গিয়ে মৃতদেহ আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এখন থেকে লাশ উদ্ধার পোষ্ট মটের্মের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি