৪ টাকা বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা

news-image

নিউজ প্রতিনিধি : দুই পাতা নাপা (৫০০ মি.গ্রা) ওষুধের দাম ১৬ টাকা। কিন্তু বিক্রি করা হয় ২০ টাকায়। চার টাকা বেশি রাখায় এক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদফতর।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে বাজার অভিযানে সদর উপজেলার ভূঁইগড় এলাকায় মেসার্স জিলান মেডিকেল হলকে এ জরিমানা করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে মো. সেলিমুজ্জামান বলেন, ‘মেসার্স জিলানি মেডিকেল হল দুই পাতা নাপা (৫০০মি.গ্র.) ট্যাবলেটের দাম ১৬ টাকার স্থলে ২০ টাকা রেখেছেন। নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী