৩ বছরের শিশুকে আকাশে উড়িয়ে নিয়ে গেল ঘুড়ি, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : চলছিল ঘুড়ি উৎসব। রং-বে রঙের ঘুড়ি উড়াতে মেতে উঠেছিল অনেকেই। চলছিল আনন্দ হই-হুল্লোর। এর মধ্যেই হঠাৎ সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ, একটি ঘুড়ি সঙ্গে আকাশে উড়ে যায় তিন বছরের একটি কন্যা শিশু। ঘটনাটি ঘটেছে তাইওয়ানের সমুদ্রের কোলঘেঁষা শহর নানলিয়াওতে।

জানা গেছে, বিশালাকৃতির এক ঘুড়ি আচমকা ওই শিশুকে কয়েক মিটার উড়িয়ে নিয়ে গেলেও মৃত্যুর হাত থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছে সে।

ভয়ঙ্কর এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, লম্বা লেজের কমলা রংয়ের একটি ঘুড়িতে বেঁধে উপরে উঠে যাচ্ছে মেয়েটি।
আকস্মিক এই ঘটনায় প্রাপ্তবয়স্করা ঘুড়িটি মাটিতে নামানোর প্রাণপণ চেষ্টা করে সফল হন। মাটিতে পড়তে পড়তে তারা মেয়েটিকে ধরেও ফেলেন।

তাইওয়ানের গণমাধ্যমগুলো জানিয়েছে, মেয়েটি ভয় পেলেও শারীরিক কোনও ক্ষতি হয়নি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ