৩৩০ কেজি ‌ওজন, হাসপাতালে নেওয়া হলো বাড়ির দেওয়াল ভেঙে!

news-image

অনলাইন ডেস্ক : ৮০ বা ১০০ নয়, ১৫০ কেজিও নয়, ওজন ৩৩০ কেজি। কোনো প্রাণী নয়, একজন মানুষেরই ওজন ৩৩০ কেজি। শুনতে অবাক লাগলেও এমনই এক ব্যক্তির সন্ধান মিলেছে পাকিস্তানে।

বিরল রোগে আক্রান্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার বাসিন্দা নুর হাসান। ওজন বাড়তে বাড়তে এতটাই বেড়ে গিয়েছিল যে, দীর্ঘদিন নড়াচড়া করতে পারেন না তিনি। উপায় ছিল না চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ারও।

আর তাই শেষপর্যন্ত পাকিস্তানের সেনা প্রধানের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানান তিনি। আর তাতে সাড়াও দেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এরপরই পাকিস্তানি সেনার তরফে বাড়ির দেওয়াল ভেঙে নুর হাসানকে প্রথমে লাহোরের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়।

কিছু পরীক্ষার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সেখানেই অস্ত্রোপচার হবে নুর হাসানের।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির