৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার শেষ করতে চান বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল বিমানবন্দরে এখনও বহু মানুষের ভিড়। টানা ৭ দিন ধরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়। এখন পর্যন্ত সেখানে ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে লোকজন সরানোর জোর তৎপরতা চলছে বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার কাজ শেষ করতে চান। খবর বিবিসির।

স্থানীয় সময় রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, বিমানবন্দর থেকে ২৮ হাজার লোকজন সরিয়ে নেওয়া হয়েছে গত সপ্তাহ থেকে।

তিনি আশাবাদী যে, সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে না হয়তো। যদিও কাজ সম্পূর্ণ করতে অনেকটা চাপের মুখে রয়েছেন বাইডেন।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কাবুল বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ সম্পূর্ণ করতে বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে। আফগানিস্তান ছাড়তে ইচ্ছুকদের অন্য দেশে নিয়ে যেতে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।।

১৫ আগস্ট কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর চরম শঙ্কায় দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেন আফগান দোভাষীরা। ২০ বছর ধরে তালেবান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলাকালে বিভিন্ন সময় তারা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনীকে সাহায্য করেছেন। ক্ষমতার বদল ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। যদিও তালেবানের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন