২০০ রোগীর সাড়ে ৫ কোটি টাকার বিল মাফ করে ডাক্তার এখন ‘হিরো’!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় অর্থনৈতিক সংকটে পড়েছেন অনেকে। চাকরি হারিয়ে, ব্যবসায় ধরা খেয়ে অনেকেই সংকটে পড়েন। এমন ২০০ রোগীর সাড়ে পাঁচ কোটি টাকার হাসপাতাল বিল মওকুফ করেন মার্কিন চিকিৎসক ডা. ওমর আতিক। এ ঘটনায় গোটা বিশ্বের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যবাসী তাকে ‘হিরো’র খ্যাতি দিয়ে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি ও ডেইলি মেইল’র।

খবরে বলা হয়, ওমর বুঝতে পারছিলেন করোনাভাইরাস মহামারীর কারণে তাদের রোগীদের একটি বড় অংশ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নেন ওই বিপুল বিল মওকুফের। কিন্তু সেজন্য চড়া মাশুলও গুনতে হয়েছে তাকে। প্রায় ৩০ বছর ধরে চালানো ক্লিনিকটি গত বছর বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি।

রোগীদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য ডা. আতিক একটি পাওনা আদায়কারী প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছিলেন। কিন্তু হিসাব করে তিনি বুঝতে পারেন, তার রোগীদের আর্থিক দুর্দশা। এরপর ক্রিসমাসের সময় তিনি ২০০ রোগীকে চিঠি দিয়ে জানিয়ে দেন যে তাদের বকেয়া মওকুফ করা হয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত ডা. আতিক ১৯৯১ সালে পাইন ব্লাফ শহরে আরকানসাস ক্যানসার ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ক্লিনিকে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির মতো চিকিৎসা দেয়া হয়। ডা. আতিক লিটল রকের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসে একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী