১৭ মে থেকে সৌদিতে আন্তর্জাতিক ফ্লাইট শুরু

news-image

নিউজ ডেস্ক : প্রায় দেড় বছর স্থগিত রাখার পর চলতি বছর ১৭ মে থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) কমিউনিকেশন্স বিভাগের মহাপরিচালক খালেদ বিন আব্দুলকাদের তাশ এই তথ্য জানিয়েছেন। সৌদি গেজেট।

সৌদি গেজেটকে তিনি জানান, সম্প্রতি সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন-জিএসিএ) আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা জারি করেছিল। সেই নির্দেশনা মেনেই আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিন নির্ধারণ করেছে সৌদিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন সৌদিয়ার কর্মকর্তারা। ছবিতে কয়েকটি স্যুটকেস দেখা যাচ্ছে, সঙ্গে ক্যাপশন— ‘আপনি কি আপনার ব্যাগ গোছানো শুরু করেছেন?’

গত বছর ব্রিটেনে করোনার নতুন ধরণ শনাক্ত হওয়ার পর ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি সরকার। পনের মাস পর সেই নিষেধাজ্ঞা তোলা হচ্ছে। খালেদ বিন আব্দুলকাদের তাশ জানান, , আগামী ১৭ মে থেকে কোনো প্রকার বাধার সম্মুখীন হওয়া ছাড়াই যেমন সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বিদেশী নাগরিকরা, তেমনি সৌদি নাগরিকরাও যেতে পারবেন দেশের বাইরে।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৯৭০ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৮২৩ জন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী