১১ হাজার ২৫০ টাকা কেজি মাছটির

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ২২ কেজি ওজনের একটি ভোল মাছ বিক্রি হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। এতে কেজিপ্রতি মাছটির দাম পড়েছে ১১ হাজার ২৫০ টাকা।

সুন্দরবন এলাকার এক জেলের জালে ভোল মাছটি ধরা পড়ে। শনিবার সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে মাছটি আনা হয়। এরপর সগির মিয়ার আড়ৎ থেকে মাছটি কেনেন ইউসুফ মিয়া নামের এক পাইকারি মৎস ব্যবসায়ী।

আড়ৎদার সগির হোসেন জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার সুকুমার বহাদ্দার নামের এক জেলে তার আড়তে মাছটি নিয়ে আসেন। সকাল ১০টায় প্রকাশ্য নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। নিলামে ১৩ জন অংশগ্রহণকারীর মধ্যে ইউসুফ মিয়া নামের একজন পাইকার চার লাখ পঞ্চাশ হাজার টাকা দর মন হাঁকেন।

ইউসুফ মিয়া বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোল মাছের ব্যাপক চাহিদা থাকায় মাছটি কিনেছি। মাছটিতে আমার ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যাবসা হবে। মাছটিতে কাঁচা ২৪ কেজি ওজন হয়েছে। পাকাদরে ২২ কেজি ওজনে কেনা হয়েছে। তাতে দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।’

তিনি আরও বলেন, ‘রাতে মাছটি ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হবে। এই কৈয়া ভোল মাছটির বিশেষত্ব হলো- এটির পেটের বালিশ (ভুড়ি) শুকিয়ে ৬ লাখ টাকা কেজি দরে বিক্রি হবে। এই বালিশ দিয়ে বিশেষ ধরনের ওষুধ তৈরি হয় বলে শুনেছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন