১১৭ ফুট লম্বা দুই চাকার সাইকেল!

news-image

দুই চাক্রের যান সাইকেল। কতটুকুই বা লম্বা হবে এই ‘দ্বিচক্রযানটি’? প্রাপ্তবয়স্ক দুজন । আর সেই ছেলেবেলার দিনগুলোতে ফিরে গেলে তিনজনও সই! এটুকু পর্যন্ত যদি ভেবে থাকেন- তাহলে মস্ত ভুল করছেন। আপনার সব ধারণাকে পাল্টে দিতে নেদারল্যান্ডের বিখ্যাত সাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিজি ভ্যান মারস ওয়ার্কপেলগ নিয়ে এসেছে ১১৭ ফুট লম্বা সাইকেল। মাত্র দুইচাকার এই সাইকেলটি চালাতে হয় দুই বন্ধু মিলেই।

নির্মাতা প্রতিষ্ঠানটি অবশ্য জানিয়েছে, এত বড় সাইকেল আসলে তেমন কোনো কাজে আসবে না। এটি তৈরি করা হয়েছে গিনেজ রেকর্ডের কথা মাথায় রেখে। গিনেজ বুক কর্তৃপক্ষের স্বীকৃতিও অবশ্য মিলেছে হাতেনাতে। তৈরির দিনই এই সাইকেলটিকে বিশ্বের সবচাইতে বড় দ্বিচক্রযানের স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে এখানেই শেষ নয়। এই সাইকেলের খবর গণমাধ্যমে আসতে না আসতেই খবর পাওয়া গেছে, তৈরি হচ্ছে এর চাইতে বড় সাইকেলও। আর সেটি লম্বায় হবে ১৩৬ ফুট। ওই সাইকেলটি তৈরি করবে অস্ট্রেলিয়ার একটি সাইকেল নির্মাণকারী সংস্থা। ২০১৭ সালের মধ্যে বিশ্ববাসী ১৩৬ ফুট লম্বা সাইকেল দেখতে পাবে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান