১০ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত

news-image

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : পঞ্চম ধাপে ১ হাজার ১১ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্রগ্রামের বোটক্লাব থেকে ছেড়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর তিনটি জাহাজ দুপুর আড়াইটার দিকে হাতিয়ার ভাসানচরে পৌঁছায়। এদের মধ্যে রয়েছে ২৮৮ জন নারী, ২৩৭ জন পুরুষ এবং ৪৮৬ জন শিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম। তিনি বলেন, ‘আজ আসা রোহিঙ্গাদের নিয়মানুযায়ী প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর নিয়ে যাওয়া হয় রোহিঙ্গাদের জন্য তৈরি আশ্রায়ন প্রকল্পের ওয়্যার হাউজে। সেখানে তাদের ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে ধারণা দেন নৌবাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম বোট ক্লাব থেকে যাত্রা শুরুর আগে তাদের কক্সবাজার থেকে বাসযোগে চট্টগ্রামে নেওয়া হয়েছিল গতকাল সোমবার। রাতে তারা অবস্থান করে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে আগেরদিন দুপুর ও রাতে খাবারের ব্যবস্থা করা হয় রোহিঙ্গাদের জন্য।

আজ সকালের নাস্তা শেষে তারা ওঠে তাদের জন্য নির্ধারিত তিনটি জাহাজে। তবে এই যাত্রায় ঘনকুয়াশা থাকায় ভাসানচরে উদ্দেশে ছেড়ে যেতে রোহিঙ্গাদের বহনকারী জাহাজগুলোকে কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। দুপুরে জাহাজেই তাদের খাবার সরবরাহ করা হয়।

ভাসানচরে প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্থানান্তরিত হয় গত বছরের ৪ ডিসেম্বর। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় সেখানে পৌঁছায় আরও ১ হাজার ৮০৪ জন। তৃতীয় দফায় ২৯ ও ৩০ জানুয়ারি দুই ধাপে স্থানান্তরিত হয় ৩ হাজার ২৪৩ জন।

সাগরপথে অন্য দেশে পাড়ি দিতে ব্যর্থ হওয়া বোটে ভাসমান ৩০৬ রোহিঙ্গার আশ্রয় মিলেছিল আগেই। সবশেষে গতকাল সোমবার চতুর্থ ধাপের গতকাল সোমবার ২ হাজার ১০ জন রোহিঙ্গা। সবমিলিয়ে মঙ্গলবার পর্যন্ত ভাসানচরে রোহিঙ্গার সংখ্যা ১০ হাজার ১৬ জন।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা বলেন, ‘স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক এরকম রোহিঙ্গাদের শুধু ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। তবে গত কিছুদিন থেকে ভাসানচরে রোহিঙ্গাদের নিকট ভাসানচরের উন্নত পরিবেশের কথা শুনে এখন অনেকে রোহিঙ্গা যেতে ইচ্ছা ব্যক্ত করছেন।’

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ‘সরকারের নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ভাসানচরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে। যাতে ১ লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী