হোমনায় করোনা আতংঙ্কে সংক্ষিপ্ত হয়েছে সরকারি সকল কর্মসূচি

news-image

আবু রায়হান চৌধুরী : বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভয়াবহতার বিবেচনায় কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী কুমিল্লার হোমনায় সরকারি সকল কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। করোনাভাইরাস সনাক্ত রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি বিশেষ ভিন্ন (আইসোলেটেড) বেড রাখা হয়েছে। সভায় করোনাভাইরাস আক্রান্ত দেশ ছাড়াও বিদেশ থেকে যে সব নাগরিক দেশে আসবে তাদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ২৫ মার্চ ভয়াল কাল রাতের ইতিহাস, ২৬ মার্চেও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা এবং জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভা এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা সহকারী কমিমনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্ণিতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ