হোমনায় অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

news-image

মো. আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে গৃহবন্দী কর্মহীন ও খেটে খাওয়া হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে বিএনপির ধারাবাহিকতায় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন হোমনা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বেলা ২টায় সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এর দিক-নির্দেশনায় উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক এর পরামর্শক্রমে হোমনা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সাহেবের সার্বিক তত্ত¡াবধানে ৬,৭ ও ৮ নং ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ আলম হিমেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি অহিদুজ্জামান মোল্লা, সাবেক পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা ছাত্রদল সভাপতি মো শাইজুদ্দিন (শাজু), ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সবুকুল সরকার। পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেনসহ উপজেলা বিএনপি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ