হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ফের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে রাউজান উপজেলা প্রশাসন। প্রায় ৭ ফুট ১ ইঞ্চি দৈর্ঘ্য ও ৭০-৮০কেজি ওজনের ডলফিনটি রোববার সকাল ১১টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকায় হালদা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা।

প্রায় ৪/৫ দিনে পূর্বে মৃত্যু হওয়া এই ডলফিনটি উদ্ধার করে উপজেলা প্রশাসন মাটিতে পুঁতে ফেলেছে। এর আগে গত ২১ মার্চ ১টি ও ৮ মে ১ টিসহ এ নিয়ে গত ৩ বছরে নদীতে ২৫তম ডলফিনের মৃত্যু হলো।

ডলফিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ সমকালকে বলেন, রোববার ডলফিনটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে ডলফিনটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৪/৫দিন পূর্বে ডলফিনটি মৃত্যু হয়েছে। দুর্গন্ধ এড়াতে ডলফিনটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

তিনি আরো বলেন, ডলফিনটি হয়তো কর্ণফুলি নদীতে চলমান নৌযানে আঘাত অথবা সেখানে পাতানো জালে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। যা পরবর্তীতে জোয়ারের পানির সঙ্গে ভেসে হালদা নদীতে প্রবেশ করেছে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, মৃত ও ভাসমান অবস্থায় নদী থেকে ডলফিনটি উদ্ধার করা হয়েছে। বাহ্যিক লক্ষণ দেখে মনে হচ্ছে মাছ ধরার জালে আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটি ৭ ফুট ১ ইঞ্চি দৈর্ঘ্যের এবং ওজন আনুমানিক ৭০-৮০ কেজি। এটি এ যাবত কালের মারা যাওয়া সবচেয়ে বড় সাইজের ডলফিন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ