হার্ট অ্যাটাক করা মালিককে বাঁচাল পোষা কুকুর

news-image

অনলাইন ডেস্ক : মানুষের সঙ্গে কুকুরের সম্পর্ক ও বিশ্বস্ততার উদাহরণের শেষ নেই। কুকুরের কারণে অনেক বিপদ থেকে মানুষ রক্ষা পায়। যুক্তরাষ্ট্রে তেমনই এক ঘটনা ঘটল। মালিককে রীতিমতো মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে পোষা কুকুর।

টাইমস নাউ নিউজ জানায়, ব্রায়ান নামে নিউ জার্সির এক বাসিন্দা সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। সেসময় ত্রাতা হয়ে দেখা দেয় তারই পোষা কুকুর।

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর ব্রায়ান যাতে জ্ঞান হারিয়ে না ফেলেন, সে জন্য তার হাত-মুখ চাটতে থাকে স্যাডি নামে কুকুরটি। এরপর তাকে টেনে-হিঁচড়ে ফোনের কাছেও নিয়ে যায় সে। স্যাডির এই সাহায্যের পরই চিকিৎসকদের ফোন করতে সক্ষম হন ব্রায়ান।

আগের মালিক ছেড়ে দেওয়ার পর ছ’বছর বয়সী এ জার্মান শেফার্ডের জায়গা হয়েছিল একটি শেলটার হোমের।

আগের মালিক ছেড়ে দেওয়ার বিষয়টি মানতে পারেনি স্যাডি। ফলে কাউকে আর নিজের কাছে ঘেঁষতে দিত না সে। এমনকি চিকিৎসকেরা জানিয়েও দেন যে, কোনও পুরুষ মালিকের সঙ্গে থাকতে পারবে না কুকুরটি।

কিন্তু কয়েকমাস আগে ব্রায়ানের সঙ্গে দেখা হওয়ার পরই বদলে যায় স্যাডির মন। ব্রায়ানকে পছন্দ করে ফেলে সে। শেষপর্যন্ত স্যাডিকে দত্তক নেন ব্রায়ান। নিয়ে আসেন বাড়িতে। এরপর থেকে তার সঙ্গে থাকতে শুরু করে কুকুরটি।

ব্রায়ান যেমন স্যাডিকে নতুন জীবন দিয়েছিলেন, তেমনি ব্রায়ানকেও নতুন জীবন দিল স্যাডি। এই খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনদের প্রশংসা কুড়ায় স্যাডি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী