হতাশায় কোটি টাকার মার্সিডিজে আগুন!

news-image

অনলাইন ডেস্ক : হতাশায় মিখাইল লিৎভিন নামের এক রাশান ইউটিউবার পুড়িয়ে দিয়েছেন নিজের কয়েক কোটি টাকা দামের মার্সিডিজ গাড়ি। এই ঘটনার ভিডিও দেখে লাখ লাখ দর্শক স্তম্ভিত।

গাড়িটি নিয়ে একের পর এক ঝামেলা লেগে থাকায় বিরক্ত ও হতাশ হয়ে মিখাইল লিৎভিন একটি খালি মাঠের মাঝখানে নিজের দামি মার্সিডিজটি পুড়িয়ে দেন।

এনডিটিভি জানিয়েছে, দোকান থেকে কেনার পর লিৎভিনের মার্সিডিজ-এএমজি জিটি ৬৩ এস গাড়িটি বেশ কয়েকবারই নষ্ট হয়ে যায়। তিন কোটি টাকা দামের ওই গাড়িটি সারাইয়ে ৫ বার ডিলারের দোকানে পাঠাতে হয়। কিন্তু প্রতিবারই ঠিক করার পর নতুন আরেকটা ঝামেলা বাধে।

মার্সিডিজটি কেনার পর সারাইয়ের দোকানেই এটি ৪০ দিনের বেশি কাটিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ওয়েবসাইট ভিসি ডটআরইউ। এর মধ্যে একবার গাড়িটির টারবাইন বদলে জার্মানি থেকে নতুন আরেকটি নিয়েও আসা হয়। কিন্তু তাতেও সমস্যা মেটেনি।

শেষবার নষ্ট হওয়ার পর ডিলারের দোকান লিৎভিনের ফোনের উত্তর দেওয়াও বন্ধ করে দেয়। রাগে, ক্ষোভে, হতাশায় রুশ এ ইউটিউবার গাড়িটি জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

পরে নিজের ইউটিউব চ্যানেলে খালি মাঠের মাঝখানে মার্সিডিজ পোডানোর ভিডিওটি আপলোড করেন। ভিডিওতে গাড়িতে পেট্রল ঢালার পর লিৎভিনকে লাইটারের সাহায্যে আগুন ধরাতে দেখা গেছে।

ইউটিউবে তার অনুসারী সংখ্যা ৫০ লাখের কাছাকাছি হলেও মার্সিডিজ পোড়ানোর এ ভিডিও এরই মধ্যে এক কোটি ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

অনেকে তার এ বিপজ্জনক ও অদ্ভূত ভিডিও ধারণের সমালোচনাও করেছেন। তবে কমেন্ট সেকশনের বেশিরভাগ মন্তব্যই ছিল মজার।

আমেরিকান ব্লগাররা আইফোন গুড়িয়ে দেয়, আর রাশিয়ান ব্লগাররা মার্সিডিজ পোড়ায়, লিখেছেন একজন। অন্য আরেকজনের মতে, গাড়ি পোড়ানোর এই ভিডিও-ই লিৎভিনের ক্ষতি পুষিয়ে দেবে। বিজ্ঞাপন থেকে যা আয় হবে, তা এরকম দুটো কেনার জন্য যথেষ্ট।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ