হজের প্রস্তুতি : মক্কার গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হজের প্রস্তুতি হিসেবে পবিত্র মক্কা নগরীর হজের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা নিশ্চিত করা হয়েছে। হাজিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে ইতিমধ্যে হজের স্থানগুলোতে ৮৭৫টি বাতির স্তম্ভ স্থাপন করা হয়েছে।

মক্কার মিউনিসিপলটি বিভাগ জানায়, রাতের বেলা হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে পবিত্র স্থান- আরাফা, মুজদালিফা ও মিনায় বাতির স্তম্ভ স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ করতে ৩৫৩টি প্যানেল স্থাপন করা হয়। এছাড়াও মক্কায় এক লাখ ২০ হাজারের বেশি লাইটিং ইউনিট আছে। এক লাখ ১০ হাজার লাইটিং পোল ও টাওয়ার আছে এবং এক হাজার ৯ শ টি বিদ্যুৎ সরবরাহের প্যানেল আছে।

পবিত্র মক্কা নগরী ও হজের স্থানগুলোর আলোকসজ্জা নিশ্চিত করতে বিশেষজ্ঞ ইউনিট সার্বক্ষণিক কাজ করছে। এছাড়াও সার্বক্ষণিক বিদুৎ সরবরাহসহ হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে মক্কার বিশেষজ্ঞ দল।

করোনা সংক্রমণ রোধে এবার সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার ব্যক্তি হজ পালন করতে পারবে। গত ২৩ জুন পর্যন্ত আগ্রহী ৫ লাখ ৫৮ হাজার ২৭০ জন হজে অংশ নিতে আবেদন করেছেন। আগামী ৯ জুলাই (২৯ জিলকদ) পর্যন্ত চূড়ান্ত বাছাই পর্ব চলতে থাকবে।

এবারের হজে অংশগ্রহণের ক্ষেত্রে যারা হজের ১৪ দিন আগে করোনা টিকার উভয় ডোজ বা একটি ডোজ নিয়েছেন এবং ইতিপূর্বে হজ পালন করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র : আল আরাবিয়া

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী