স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় চেয়ারম্যানসহ আটক ৪

news-image

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত তার দুই সহযোগিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে উপজেলা সদরের পান মহালে চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্র সহযোগীদের নিয়ে চা পান করছিলেন। এ সময় বিএনপি নেতা মইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের নেতৃত্বে দু’টি সিএনজি দিয়ে ৮/১০ সন্ত্রাসী এসে তার ওপর হামলা চালায়। তারা শুভ্রকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে আনা হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অশেষ কুমার রায় জানান, তাকে (শুভ্রকে) ক্রিটিকাল অবস্থায় ইমার্জেন্সিতে আনা হয়। ওয়ার্ডে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শুভ্র গৌরীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করায় দলীয় প্রতিপক্ষের সহায়তায় বিএনপি নেতা রিয়াদের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নেতাকর্মী ও স্বজনদের। এছারা গত বছর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে রিয়াদের সঙ্গে শুভ্রর ঝামেলা হয়। সেই আক্রোশের জের ধরেও হামলা হতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।

তবে বিষয়টি নিয়ে রিয়াদুজ্জামান রিয়াদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে নম্বর বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত গৌরীপুর-শাহগঞ্জ কড়কে যাচলাচল বন্ধ ঘোষণা করেছেন অচিন্ত্যপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনটি ইউনিয়নের মানুষের চলাচলের সড়কটিতে যান চলাচল বন্ধ ঘোষণা করেন।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, ব্যক্তিগত আক্রোশের জেরে হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামানসহ ৪ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন