স্বামী আ. লীগের মনোনয়ন না পাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন শাবানা

news-image

বিনোদন ডেস্ক : যশোর-৬ (কেশবপুর) আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন বরেণ্য অভিনয়শিল্পী শাবানার স্বামী ওয়াহিদ সাদিক। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পাননি তিনি। প্রযোজক স্বামী মনোনয়ন না পাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ‘ভাত দে’ সিনেমার নায়িকা শাবানা।

জানা গেছে, সপ্তাহখানেক আগে ঢাকা ছেড়ে গেছেন গুণী এই অভিনেত্রী। তার রুটিন চেকআপের দিনক্ষণ ঘনিয়ে আসছিল, তাই দ্রুত চলে যেতে হয়েছে।

যে ফোন নম্বরটি শাবানা বাংলাদেশে ব্যবহার করতেন, সেটি বন্ধ আছে। গত শুক্রবার তার বারিধারা ডিওএইচএসের বাড়িতে গিয়ে জানা গেছে তা।

স্বামীসহ গত বছরের ডিসেম্বরে ঢাকায় আসেন শাবানা। কয়েকদিন পর জানা যায় তার স্বামী সাদিক যশোর-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন দেশ বরেণ্য এই অভিনেত্রী। যে কারণে নির্বাচনের খবরটি বেশি করে প্রচার হয়।

স্বামীর জন্য এলাকাবাসীর কাছে ভোটও চেয়েছিলেন শাবানা। এলাকার নানা সমস্যার কথাও শুনেছিলেন স্থানীয়দের কাছ থেকে। শাবানা ও ওয়াহিদ সাদিকের নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ ইসমাত আরা সাদেকের মৃত্যুতে এ আসনে আগামী ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে প্রয়াত ইসমাত আরা সাদেকের মেয়ে নওরীন সাদেকও মনোনয়ন চেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ