স্বজনপ্রীতি নিয়ে বাপ্পি লাহিড়ী মুখ খুললেন

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর থেকে স্বজনপ্রীতির বিরুদ্ধে উত্তাল বলিউড। অনেক তারকা এ নিয়ে মুখ খুলেছেন। এবার এই ইস্যুতে মুখ খুললেন বাপ্পি লাহিড়ী। বললেন, যদি কারওর ভাগ্যে স্টার হওয়া লেখা থাকে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। এতে ‘ইনসাইডার’ বা ‘আউটসাইডার’-এর কোনো প্রসঙ্গই আসে না। এ প্রসঙ্গে নিজেকে উদাহরণ হিসেবে টেনে এনেছেন তিনি।

সংগীত পরিচালক জানিয়েছেন, বহু বছর ধরে তিনি বলিউডের সঙ্গে জড়িত। তার প্রথম গান ছিল বিনোদ খান্নার লিপে ‘বোম্বাই সে আয়া মেরা দোস্ত’। গানটি যে বিপুল হিট হয়েছিল, তাতে সন্দেহ নেই। তারপর থেকে তিনি যে গানগুলি গেয়েছেন সেগুলি বেশির ভাগই সুপারহিট। অনেকে তার গান এখন রিমেক করে। তিনি নিজেও তার গান ‘তাম্মা তাম্মা’ রিমেক করেছেন। আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের ছবি ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’য় সেটি ব্যবহার করা হয়েছিল। টাইগার শ্রফের ‘বাঘি ৩’ ছবির জন্য কিশোর কুমারের ‘ভঙ্কাস’ গানটি নতুনভাবে শ্রোতাদের উপহার দেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি হয়, সে কথা মানতে নারাজ তিনি। তার মতে, ইন্ডাস্ট্রিতে প্রত্যেককে লড়াই করতে হবে। ভাগ্যে যা আছে, তা প্রত্যেকেই পাবেন। যদি কারওর ভাগ্যে তারকা হওয়া লেখা থাকে, তাহলে একদিন না একদিন সে তারকা হবেই। কেউ আটকাতে পারবে না। শুধু ভগবানের উপর ভরসা রাখতে হবে।

১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকে বারবার উঠে আসছে নেপোটিজমের কথা। বলিউডে তিনি নিজের অভিনয় দক্ষতার জোরেই জায়গা করে নিয়েছিলেন। ‘কাই পো চে’, ‘এম এস ধোনি_ দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’-এর মতো ছবি করেন তিনি। কিন্তু বলিউডে ব্রাত্যই ছিলেন সুশান্ত। তাকে কেউই খুব একটা পছন্দ করত না। কারিনা কাপুর, করণ জোহর, আলিয়া ভাটের মতো তারকারা বারবার তাকে অপদস্থ করেছেন। সুশান্তের প্রয়াণের পর সেই ভিডিওগুলি ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর তার পর থেকেই বলিউডের স্বজনপ্রীতি নিয়ে চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। আগুনে ঘি ঢালেন কঙ্গনা। তিনি একটি ভিডিও পোস্ট করে বলেন, সুশান্ত এর শিকার ছিলেন। শুধু সুশান্ত কেন? যারা স্টারকিড নন, ইন্ডাস্ট্রি বাইরে থেকে আসেন, প্রত্যেককেই এর মুখোমুখি হতে হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও বাবা-মায়ে সঙ্গে ইন্ডাস্ট্রির যোগ না থাকায় স্টারকিডদের কাছে হেরে যান তারা। সুশান্তের বন্ধু ও পরিচালক অভিষেক কাপুরও বলেন, ‘কেদারনাথ’-এর সেটে সারা আলি খানের সঙ্গে সবাই যেভাবে ব্যবহার করছিল, সুশান্তের সঙ্গে তেমন ব্যবহার করা হচ্ছিল না। এ ছাড়া গত ৬ মাসে সাতটি ছবি হাতছাড়া হয়েছিল সুশান্তের। যশরাজ ফিল্ম, সালমান খান ফিল্মসের মতো বড় ব্যানারগুলি তাকে ব্যান করে দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি