স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর স্বামীর আত্মহত্যা

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের দুই দিন পরে স্বামী হেলাল উদ্দিন বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। হেলাল উদ্দিন ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার হেলাল উদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী দিলোয়ারা আক্তার শিউলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিউলীর পিতা ফয়েজ আহাম্মদ শিউলীর স্বামী হেলাল উদ্দিনকে প্রধান, মা, ভাই- ভাবিসহ চার জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে হেলাল উদ্দিনসহ পরিবারের লোকজন পালিয়ে যায়।

বুধবার হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের চোখের আড়ালে নিজ বাড়িতে বিষপানে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথে হেলাল উদ্দিনের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. আবুল হাশেম সবুজ জানান, হেলাল উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মুখে ও শরীরে বিষের অস্তিত্ব পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মনির হোসেন বলেন, মৃত হেলাল উদ্দিন তার স্ত্রী শিউলীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি। সে বিষপান করলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী