সৌদি আরবে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-টুইটার

news-image

অন্যরকম ডেস্ক : সৌদি আরবে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে সরকার। বাদশাহ'র উপদেষ্টা কমিটি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এ নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বেশ কিছু মাধ্যম।

এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।অপরাধ কমানোর কথা বলে বিশ্বের অনেক দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কিছু ওয়েবসাইট ব্যবহার করে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে যা সমাজের জন্য ক্ষতিকর। এ ধরনের সব সাইটই ব্লক করে দেওয়া হবে। গুগল ও ইয়াহুর মতো সার্চ ইঞ্জিন শুধু বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য নানা অফার দেয়। তারা এমন কোনো কাজ করে না বা অফার দেয় না আরবের জন্য লাভজনক।

সাইবার অপরাধসংক্রান্ত একটি বিল আট বছর আগেই তৈরি করেছিল ওই উপদেষ্টা কমিটি। ওই বিলটিই সংশোধন করে উপস্থাপন করবে কমিটি। যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট সন্ত্রাসবাদের বিস্তার ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির