সৌদিতে করোনায় একদিনে আক্রান্ত ১০৮৮ জন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন ও কারফিউ দিয়ে মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি আরব। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

শনিবার দেশটিতে করোনা রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ২৭৪ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, সোমবার সকাল ১০টা পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৬২ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩৯৮ জন।

রোববার রাতে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও একই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, করোনার প্রকোপ এখন পবিত্র মক্কা ও মদিনায় সবচেয়ে বেশি। নতুন আক্রান্তদের মধ্যে এ দুই নগরীতেই করোনা রোগী বেশি শনাক্ত হচ্ছে।

করোনাভাইরাসের বিস্তার রুখতে রাজধানী রিয়াদসহ সৌদির অনেক প্রদেশে ২৪ ঘণ্টার কারফিউ চলছে। গুটি কয়েক প্রদেশে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ চলমান রয়েছে।

এ কারফিউতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হোটেল, মার্কেট, সুপারমলসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েছেন।

এমন পরিস্থিতিতে সংকটে পড়েছেন দেশটি বাংলাদেশি প্রবাসীরা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ