সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় আরও ২ মরদেহ উদ্ধার

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকতে ভাসমান অবস্থায় আরও দুটি মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্রে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

এই বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, সোমবার সকালে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্র সৈকতে দুই পুরুষের মরদেহ ভাসে থাকার খবর পাওয়া যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে।

এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মোট ৭ দিনের মাথায় ২১ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। তার মধ্যে শিশুসহ ১৫ নারী ও ৬ পুরুষ। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। দুর্ঘটনার পর ওই দিনই ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করেছে কোস্টগার্ড।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ