সেই ফেরির মাস্টার পুলিশ হেফাজতে

news-image

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কার ঘটনায় রোরো ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার আব্দুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

জানা গেছে, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রোরো ফেরি শাহ জালালের ধাক্কা লাগে। এসময় ফেরিতে থাকা যাত্রীরা ছিটকে একে অপরের ওপর পড়ে আহত হন। কমপক্ষে ২০ জন যাত্রী এসময় মারাত্মক আহত হন।

এ ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কি না এইসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে শিবচর থানায় শুক্রবার সন্ধ্যায় সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার সন্ধ্যায় জিডির পর শনিবার সকালে চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, থানায় ডিডি হওয়ার পরে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই আমরা রোরো ফেরি শাহ্ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা পদ্মাসেতুর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তামানে চালক আমাদের হেফাজতে আছেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী