সেই পঙ্গু মেয়ের মাসিক আয় ৫০ লাখ টাকা!

news-image

নিউজ ডেস্ক : দুই পা ছাড়াই পৃথিবীতে জন্মগ্রহণ করেন মেয়েটি। এ নিয়ে আফসোসের শেষ ছিল না তার বাবা-মায়ের। তাই শিশু বয়সেই পঙ্গু মেয়েকে রাস্তায় ফেলে দেন নিষ্ঠুর বাবা-মা।

কিন্তু সেই মেয়েই একদিন বড় হয়ে সুপার মডেল হবে তা কে জানতো!

২৩ বছর বয়সী এই সুপার মডেলের নাম সেসর। দুই পা না থাকলেও ইচ্ছা আর মনোবলের জোরেই বর্তমানে তিনি সুপার মডেল। প্রতিবন্ধকতাকে জয় করে এরইমধ্যে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে।

জানা গেছে, সেসরের জন্ম থাইল্যান্ডে। জন্ম থেকেই শারীরিকভাবে পঙ্গু মেয়ের বাবা-মা তাকে রাস্তায় ফেলে চলে যান।

এরপর শিশু সেসরের ঠিকানা হয় অনাথ আশ্রমে। সেখান থেকেই তাকে দত্তক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান জিমি ও মারিয়ান সেসর নামের এক দম্পতি। সন্তানস্নেহে বড় করেন বিকলাঙ্গ মেয়েকে।

সেসর আজ বিভিন্ন পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সুপরিচিত মডেল। দি ইনডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে সেসর জানিয়েছেন, শুধু বিজ্ঞাপন থেকেই মাসে ৫০ লাখ টাকা (৬০ হাজার ডলার) আয় করেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির